ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগে চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

    admin
    November 18, 2026 7:48 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী(স.) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মোহাম্মদ শাহজাহান। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল ও রোকনবৃন্দ।
    গত সেপ্টেম্বর মাসে ‘রাসুল(সাঃ) এর সামাজিক জীবন’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার ২৫১ জন অংশগ্রহণ করে। এরমধ্যে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুরের মোঃ ফোরকান উদ্দিন প্রথম স্থান দশ হাজার টাকা, বাতিসা ইউনিয়নের দৈয়ারার জোবায়ের হোসেন দ্বিতীয় সাত হাজার টাকা ও ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুরের আয়েশা আক্তার তাজিন তৃতীয় স্থান পাঁচ হাজার টাকা অর্জন করে। এছাড়াও বিশেষ সম্মাননা অর্জন করে ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুরের আসমা আক্তার, কনকাপৈত ইউনিয়নের করপাটির আরিফ হোসাইন, শ্রীপুর ইউনিয়নের পদুয়ার মুহসিন উদ্দিন, বাতিসা ইউনিয়নের আটগ্রামের মাহমুদা আক্তার জেরিন, শ্রীপুর ইউনিয়নের কৃষ্ণপুরের সজিব হোসেন, মুন্সিরহাট ইকরা মাদরাসার সাবিহা ইসলাম ও কালিকাপুর ইউনিয়নের সাতঘড়িয়ার ফারহানা আক্তার। ব্যতিক্রমী এ প্রতিযোগিতা আয়োজকদের অভিনন্দন জানিয়েছে বিজয়ীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST