ঢাকাTuesday , 24 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, তার অর্থ এই নয় যে অন্যায় বা অবিচার মেনে নেবে:- কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

    admin
    March 24, 2026 6:06 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    ক্ষমতায় আসার পর সরকারি দল জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে।

    মঙ্গলবার সকালে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে শহর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, নিজেদের কর্তৃত্ব রক্ষায় জুলাই সনদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি। জামায়াত জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, তার অর্থ এই নয় যে তারা কোনো অন্যায় বা অবিচার মেনে নেবে। তিনি আওয়ামী লীগের বর্তমান পরিণতি থেকে শিক্ষা নেওয়ার জন্য জামায়াত ও বিএনপি—উভয় দলকেই সতর্ক করেন।

    বক্তব্যে তিনি সরকারকে জুলাই সনদ মেনে চলা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরামর্শ দেন।

    শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST