ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    admin
    September 5, 2026 7:05 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান জামালপুর।

    জামালপুরে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া কমিটির আয়োজনে দিনব্যাপী সিংজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

    জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার এর সভাপতিত্বে বিশেস অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি।
    আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওলামা দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মাওলানা মো. কাজী মশিউর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক-ট্যাংক লড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, খেলাধুলা সাধনা ছাড়া হয় না। ভাল খেলোয়ার হতে চাইলে সাধনা করতে হবে, এছাড়া কোন বিকল্প নাই। আমরা সারা বছর ক্রীড়াঙ্গনকে সচল রাখবো। কাবাডিতে আমরা অন্যান্য জেলার চাইতে ভাল করছি।

    প্রতিযোগিতায় দৌড়, সাতার, দাবা ও কাবাডি ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসময় কাবাডিতে চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করেন ইজ্জাতুননেছা স্কুল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST