ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    admin
    October 27, 2025 6:25 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান জামালপুর।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জামালপুরে।

    সোমবার (২৭ অক্টোবর) সকাল শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে জেলা যুবদল। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব।
    প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি,জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ রুহুল আমীন মিলন,প্রমুখ।

    বক্তারা বলেন, “যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রেখে আসছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

    অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST