ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় বিজিবির হাতে জব্দ

    admin
    December 24, 2025 9:02 pm
    Link Copied!

    জামালপুর প্রতিনিধি।

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এসব কাপড় জব্দ করে।

    বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুড়িগ্রামের রৌমারী থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়িতে করে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড় শেরপুরে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রৌমারী-ঢাকা মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।
    পরে কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িটি ঝাওডাঙ্গা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ি থেকে মোট ৪৭ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের পরিমাণ ৫ হাজার ১৩১ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
    এ বিষয়ে ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, “জব্দকৃত ভারতীয় কাপড়ের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST