ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ

    admin
    November 23, 2026 9:20 pm
    Link Copied!

    জামালপুর প্রতিনিধি:

    জামালপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রতিবন্ধী ব্যক্তি, নারী উদ্যোক্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার (২৩ নভেম্বর) জামালপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।এই সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

    অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০টি হুইলচেয়ার, ১০ জন নারী উদ্যোক্তার মাঝে ১০টি সেলাই মেশিন এবং ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ৯৯টি ডাস্টবিন বিতরণ করা হয়।

    জামালপুর সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সহায়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST