ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সম্রাট হোসেন

    admin
    November 23, 2026 9:13 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    স্বামীহারা দুই অসহায় বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন এবং ঝড়ে উড়ে যাওয়া ঘরের টিন নিয়ে প্রকাশিত সংবাদে সাড়া দিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। অসহায় ওই দুই বোনের দুর্দশার কথা জানতে পেরে তিনি তাদের এক বান টেউটিন সহায়তা দিয়েছেন।

    উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা বৃদ্ধা খাদিজা খাতুন ও শহরবানুর দুরবস্থা নিয়ে সম্প্রতি ‘স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন, ঝড়ে উড়ে গেছে ঘরের টিন’ শিরোনামে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর সংবাদ গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের নজরে এলে তিনি দুই বৃদ্ধা বোনের জন্য এক বান টিন বরাদ্দ দেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিনের রিসিভ সংগ্রহ করে দুই বৃদ্ধা। টিন পেয়ে আবেগাপ্লুত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন খাদিজা ও শহরবানু। তারা বলেন, ‘আমাদের স্বামী নেই, বয়সও হয়েছে। অনেক কষ্ট করে দিন কাটাই। ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার পর থেকে খুব কষ্টে ছিলাম। ইউএনও সাহেব আমাদের টিন দিয়েছেন, এতে আমরা অনেক খুশি। আল্লাহ তাঁর ভালো করুন।’

    তবে টিন পেয়েও দুই বৃদ্ধার দীর্ঘদিনের একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। আক্ষেপ করে তারা বলেন, ‘এখন তো মাটির ঘর আর কেউ করে না। সরকার অনেক অসহায় ও গরিব মানুষকে পাকা ঘর করে দিচ্ছে। আমাদের যদি ছোট্ট একটি কক্ষের পাকা ঘর করে দিত, তাহলে জীবনের বাকি দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারতাম।’

    অসহায় দুই বৃদ্ধা বোনের এই আকুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের বিবেচনায় আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। একটি নিরাপদ আশ্রয়ই হতে পারে তাদের জীবনের শেষ বয়সের সবচেয়ে বড় স্বস্তি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST