ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুর সদরের দুটি ইউনিয়নের কয়েক হাজার একর জমিপানি’র নিচে,খাল সংস্কারের দাবীতে মানববন্ধন৷

    admin
    August 25, 2025 6:37 pm
    Link Copied!

    মোঃরাকিব হাসান জামালপুর।

    জামালপুর সদরের মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের ১৫ টি এলাকার কয়েক হাজার একর জমি দীর্ঘদিন ধরে পানির নিচে থাকায় ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মানববন্ধন করেছে দুই ইউনিয়নের লোকজন।

    সোমবার (২৫ আগস্ট) সকালে মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালুয়াটা, সাপলাঞ্জা, ও জয়নগর হয়ে একটি খাল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব এবং বিভিন্ন জায়গায় মাছ চাষাবাদের কারণে খালে বাঁধ দিয়েছে রেখেছে কিছু লোকজন। এর ফলে এসব এলাকার পানি ওই খাল দিয়ে নেমে যেতে পারে না। দীর্ঘদিন পানি আটকে থাকায় এসব এলাকায় কয়েক হাজার একর জমি অনাবাদি হয়ে আছে। খালটি সংস্কার হলে এসব এলাকার পানি নিষ্কাশন সহজেই হবে বলে জানান তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, মেষ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান, তিতপল্লা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহাগ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজুর রহমান দুখু, হাফিজুর রহমানসহ অনেকে।

    দ্রুত সময়ের মধ্যে খালটি সংস্থার করে এলাকাবাসীর চাষাবাদে সহায়তা করার দাবি এসব এলাকার লোকজনের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST