মো:সিপাউর রহমান চৌ:, কুলাউড়া,মৌলভীবাজার।
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম প্রিয়নতো দাস (২০)। তিনি বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীব দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জুড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে গুরুতর আহত হন প্রিয়নতো দাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



