ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    admin
    October 5, 2025 11:01 pm
    Link Copied!

    জসিম উদ্দিন, জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার//

    মৌলভীবাজার জেলার জুড়ীতে নিরাপদ সড়ক চাই নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা সদরের সানাবিল লাইব্রেরিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি ও নিসচা উপদেষ্টা তাজুল ইসলাম (তারা মিয়া)।

    নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম জসীম, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শাহী, ইয়াসিন ভূইয়া, ওমর ফারুক, গণমাধ্যম কর্মী সাইফুল্লাহ হাসান, মাহী আল আজিজি প্রমুখ।

    নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করে দোয়া করেন উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা নাহিদুল ইসলাম। উল্লেখ্য ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST