ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুলাই বিপ্লবী ওসমান হাদীর ইন্তেকালে হেফাজতে ইসলাম-এর শোকবার্তা

    admin
    December 19, 2025 12:05 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী,( চট্টগ্রাম) প্রতিনিধি :

    আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবের মহাবীর শরিফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা জুমায় দেশের প্রতিটি মসজিদের মিম্বার হতে ওসমান হাদি হত্যার তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন

    বিবৃতিতে তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবের মহানায়ক শরিফ ওসমান হাদি ভারতের মদদপুষ্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনওসমান হাদির ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি অশ্রুসিক্ত সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছিআমরা তার ইন্তেকালে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানাচ্ছি।

    বিবৃতিতে তারা আরো বলেন, শহীদ ওসমান হাদির বিপ্লবী চেতনা বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী তরুণ প্রজন্মকে যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করিস্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ওসমান হাদির নাম বাংলাদেশের মানচিত্রে রক্তের আখরে আজীবন লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ।

      এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST