ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠির ৪ যুবককে পি টিয়ে জ খমের অভিযোগ, জমানো টাকা চাওয়ার জের ধরে

    admin
    September 14, 2025 1:42 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকাঠি থেকে //

    পাওনা টাকা চাইতে গিয়ে ঝালকাঠির চার যুবককে পি টিয়ে জ খম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আঁতা সমবয় সমিতিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বাঁধন হালদার (৩০), চঞ্চল ঢালী (২৯), সঞ্জয় হালদার (২২) ও হৃদয় গাইন (২২)।


    এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎ সাধিন রয়েছেন। আহতরা জানিয়েছেন, প্রায় ৭ বছর পূর্বে অধিক মুনফার লোভে গ্রামের পেয়ারা চাষিসহ বিভিন্নস্তরের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা জমা রাখে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আঁতা সমবয় সমিতিতে। কিন্তু বর্তমানে তাদের পাওনা টাকা ফেরৎ দিচ্ছে না। পাওনা টাকা চাইতে গেলে আঁতা সমবায় সমিতির পরিচালক ভাষায় গালি দেয়। এক পর্যায়ে তিনি ও তার কর্মচারীরা মিলে জিআই পাইপ, চেয়ার ও লাঠিসোঠা দিয়ে বে ধরক পি টিয়ে জ খম করে চারজনকে। পরে স্থানীয়রা আহ তদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি করান হয়। আহত বাঁধন হালদার একলাখ ৭০ হাজার, হৃদয় গাইন দুই লাখ ৪৬ হাজার, চঞ্চল ঢালী চার লাখ ও মিলন এদবর ১২ লাখ টাকা পাবেন বলে জানিয়েছেন। নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন,‘ আমরা এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST