ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ট্রাকের ধাক্কায় সিএনজি খাদে, চালক সহ নিহত ২জন

    admin
    December 9, 2025 5:41 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার জেলার টেকনাফে ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালক সহ দুজন নিহত হয়েছে।

    মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা চালক ফারুক (৩০) ও যাত্রী ইমান হোসেন (২৫)। তাঁদের মধ্যে ফারুক হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার মো. সেলিমের ছেলে এবং ইমান হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মো. সৈয়দ নুরের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায় এবং ঘটনা স্থলেই চালক সহ দু’জন নিহত হন।

    টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নুরুল আবছার বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দুজনের লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST