ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

    admin
    September 2, 2025 12:32 am
    Link Copied!

    মোঃ রানা ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি//

    ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহতরা হলেন- রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামের আহসানের মেয়ে আয়েশা আক্তার (৬) ও একই গ্রামের জাহিদ হাসানের মেয়ে জান্নাতুন (৩)।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল আয়েশা ও জান্নাতুন। খেলা করার এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে তারা দুজন বাড়িরপাশের একটি পুকুরের ধারে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের আর খোঁজ মিলছিল না। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।’
    ওসি বলেন, ‘এদিকে বিকেলের দিকে বাড়ির পাশের ওই পুকুরে ভাসমান অবস্থায় শিশু আয়েশা ও জান্নাতুনকে দেখতে পায় গ্রামবাসী। এসময় তাৎক্ষণিক পরিবারের লোকজন ও গ্রামবাসী মিলে পুকুর থেকে তাদের দুজনকে উদ্ধার করে। তাদের ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’
    জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
    ওসি সরোয়ার আলম খান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

     

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST