ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কা, ইজিবাইকের ২ যাত্রী নিহত

    admin
    August 30, 2025 9:41 am
    Link Copied!

    মনজু হোসেন, পঞ্চগড়, প্রতিনিধি,

    পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিনজন।

    শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর পরেই ক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

    এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ ঘটনার তদন্ত চলছে।

    নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের সাত বছর বয়সী ছেলে ইয়াসিন আলী এবং অমরখানা বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ৫৫ বছর বয়সী ছেলে আহমদ আলী।

    আহতরা হলেন- চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত শিশু ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) এবং কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। তাদের মধ্যে শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    স্থানীয়রা জানান, একটি ইজিবাইক পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল। হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই লেনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

    স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫ জনকে আনা হয়। এর মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঘটনায় আহতদের আমরা চিকিৎসা দিয়ে একজনকে রংপুরে রেফার করেছি।

    দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাস ও ট্রাকটিকে আটক করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST