ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডেঙ্গু প্রতিরোধে রাসিকের র‌্যালি

    admin
    September 12, 2026 4:08 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে।

    শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশন, জেলা ও উপজেলা ভার্চুয়ালি যুক্ত ছিল।

    এ উপলক্ষে রাসিকের নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

    উদ্বোধনের পর নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দড়িখরবোনা মোড়, কাদিরগঞ্জ ও গ্রেটার রোড ঘুরে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। পরে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক।

    মাহফুজুর রহমান রিটন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা সৃষ্টিতে নগরবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

    তিনি আরও বলেন, “শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে যেন মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

    অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাসিকের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডস, বিডি ক্লিনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST