মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি//
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় সহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে তাকে আটক করা হয়৷
জানা গেছে,আটক যুবক সদস্য সহিদুল হক একই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষি উন্নয়ন ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য ব্যাংকের নিচে নামলে কিছুক্ষণ পর ব্যাংকের ভিতরে হঠাৎ লাইটের আলো দেখতে পেয়ে তিনি সাথে সাথে ব্যাংকের ম্যানেজার,কর্মকর্তাসহ স্থানীয়দের বিষয়টি জানান।
এসময় ব্যাংকের ভিতরে দ্রুত প্রবেশ করে ওই যুবককে দেখতে পেয়ে আটক করেন । এসময় তার কাছে থাকা একটি ব্যাগে ডাকাতির সরঞ্জাম আটক করা হয়৷ এদিকে ঘটনার পরপরই তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ সহিদুল হককে আটক করে৷ এনিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করছে পুলিশ।


