ওসমান গণি, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে দীঘিনালা সরকারি কলেজর নিচ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কলেজেই শেষ হয়।
মিছিল পূর্বে দীঘিনালা সরকারি কলেজ নিচে উপজেলার ৫ টি ইউনিয়ন এবং অঙ্গ সংগঠন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য মিছিলে মিছিলে সমাবেশ স্থল মহাসমাবেশে পরিনত হয়।
অনুষ্ঠানে শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প নাই বলেন।আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ওয়াদুদ ভূঁইয়াকে চাই বলে অভিহিত করেন।


