ঢাকাMonday , 6 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীঘিনালা সেনা জোনের উদ্যোগে কঠিন জীবন দান উপলক্ষে মতবিনিময় সভা

    admin
    October 6, 2025 9:16 pm
    Link Copied!

    ওসমান গণি, দীঘিনালা প্রতিনিধি//

    খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোনের উদ্যোগে  কঠিন চীবর দান উপলক্ষ্যে বিশেষ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (০৬অক্টোবর) দীঘিনালা সেনা জোনে সাম্প্রতিক পরিস্থিতি এবং  কঠিন চিবরদান অনুষ্ঠান উপলক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    এ সময় মতবিনিময় সভায় জোন কমান্ডার লে কর্নেল ওমর ফারুক পিএসসি ,  বলেন, শান্তি পূর্ণ ভাবে কঠিন চীবরদান উৎসব পালনে সবাইকে আহবান জানান, কঠিন চীবর দান উদযাপনে সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় এবং সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে  কঠিন চীবরদান পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
    মতবিনিময় সভায় আরো  বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান,  বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা,  দীঘিনালা পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা,  কবাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা,  বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মো সোহেল রানা।  এছাড়া দীঘিনালা উপজেলায় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও  প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST