ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্ব ৪

    admin
    August 28, 2025 12:19 am
    Link Copied!

    মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম

    দেশে এখন নির্বাচনী ঘন্টা বেজে গেছে তাই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নির্বাচনমুখী হয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দেশ স্থিতিশীল অবস্থায় রাখার জন্য এবং অর্থনৈতিক অগ্রগতি রক্ষায় রাজনৈতিক সরকারের কোন বিকল্প নেই তাই অন্তবর্তী সরকার ২০২৬ এর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

    রাজনৈতিক মার পেচে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা রাজনৈতিক সমীকরণ কি সেটা বুঝতে চায় না সাধারণ মানুষের একটাই চাওয়া দেশে শান্তি বজায় থাকুক এবং দ্রব্যমূল্যের দাম যাতে সাধারণ মানুষের নাগালের ভেতরে থাকে।

    কিন্তু বর্তমান যেই অবস্থা দেশের প্রশাসনিক ব্যবস্থা খুবই দুর্বল দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। সরকারিভাবে শক্তিশালী কোন পদক্ষেপ গ্রহণ না করায় প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে। হয়তো অন্তবর্তী সরকারের মে য়াদ খুব কম তাই তারা কঠোর কোন ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না। তার জন্য রাজনৈতিক সরকার খুবই জরুরী।

    সরকার এবং রাজনীতিবিদদের মাঝখানে সাধারণ মানুষ যেন অসহায় হয়ে পড়েছে। সাধারণ মানুষও চাই তারা যোগ্য এবং সৎ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করুক কিন্তু সেই ভোট দেয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে। সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নিলে রাজনৈতিক দলগুলো সেখানে সহযোগিতা করবে তাহলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেয়া যাবে।

    বাংলাদেশ যেহেতু নিম্ন মধ্য আয়ের দেশ তাই এখানে বসবাস করতে গেলে সবকিছু লিমিটের মধ্যে হিসাব করে করতে হয়। এখানে ইনকামের সাথে খরচের কোন মিল থাকেনা সেটা হোক সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা। যেহেতু ইনকামের সাথে খরচের কোন মিল থাকেনা তাই যে যেখানে আছে সেখানেই কোন না কোন দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়। সংসার চালাতে গেলে তাকে অবৈধ পথে ইনকাম করতে হয় এটা এদেশের একেবারে কালচারে পরিণত হয়ে গেছে। কেউ সৎভাবে কাজ করতে চাইলেও তার বাধা হয়ে দাঁড়ায় অভাব সেই অভাবের জায়গাটা পূরণ করতে গেলে তাকে দুর্নীতির আশ্রয় নিতে হয়। সেখানে প্রভাব পড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টাকে সর্বোত্তম প্রাধান্য দিয়ে সরকার কাজ করে গেলে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে ধারণা। সেই জায়গায় রাজনীতিবিদরা যদি দুর্নীতিবন্ধে কাজ করে সাধারণ জনতা অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবে। তাই আগামী রাষ্ট্রের পরিচালকদের প্রতি পদার্থ আহ্বান দেশ পরিচালনায় সঠিক পদ্ধতি অবলম্বন করে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র জাতিকে উপহার দেয়ার জন্য আপনারা কাজ করে যাবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST