ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আবারো গ্রেফতার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র শামিম

    admin
    September 15, 2025 10:51 pm
    Link Copied!

    দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে একই দিনে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

    জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
    ওই মামলায় রোববার আদালত থেকে তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। একই দিন রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অপর একটি মামলায় তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।

    সাইফুল ইসলাম শামিম পৌর এলাকার ৫ নং ওয়ার্ডেও নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

    এ ব্যপারে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন মেয়র সাইফুল ইসলাম শামিম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST