ঢাকাSaturday , 14 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশ সেরা ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী, হারুন।

    admin
    February 14, 2026 8:16 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    দেশ সেরা সর্বোচ্চ ১ লক্ষ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে,বিশাল জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাজবাড়ী-২(পাংশা,বালিয়াকান্দি,কালুখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুক্রবার ভোরে আনুষ্ঠানিক ভাবে বেসরকারী ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।

    ফলাফলে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশীদ ধানের শীষ প্রতিকে ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির জামিল হিজাযী শাপলা কলি প্রতিকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নাসিরুল হক সাবু কলস প্রতিকে ৩৬ হাজার ৩৩৮ ভোট, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম (দেওয়াল ঘড়ি) ৩২১ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত জাহিদ শেখ (ট্রাক) ৬৩৩ ভোট, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মুহাঃ আব্দুল মালেক ( হাতপাখা) ৮ হাজার ৫০৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত আব্দুল মালেক মন্ডল (ছড়ি) ২৬৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত এ্যাড. শফিউল আজম খান ( লাঙ্গল) ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্যা (ফুটবল) ১ হাজার ২১৯ ভোট পান। এ আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৬২৫ জন ও না ভোট দিয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৬৭ জন ভোটার।

    রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলো। বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপুর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
    অতুল সরকার ১৪/০২/২৬, ০১৭১১০৫০৯৩৭

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST