ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দোহারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    admin
    August 23, 2025 10:22 pm
    Link Copied!

    শহীদুল ইসলাম শরীফ, দোহার, ঢাকা

    শনিবার, ২৩ আগস্ট, ঢাকার দোহার উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আলোকিত ফোরাম।

    জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আলোকিত ফোরাম ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা: প্রধান অতিথি: ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

    গেস্ট অব অনার: অনুষ্ঠানের স্পন্সর টিসিএল এগ্রো অ্যান্ড তানভীর কন্ট্রাকশনের কর্ণধার তানভীর আহমেদ সানু মোল্লা।
    বিশেষ অতিথি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের গবেষণা সহকারী ডা. কাজী মাহবুবুর রহমান, রবিন টেক্স গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার ড. ইঞ্জি. মাহমুদ মঞ্জুরুল আলম শামীম, এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও দি নিউ স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরিদ হোসেন।
    সঞ্চালনায় ছিলেন: দোহার জাতীয়তাবাদী আলোকিত ফোরামের সমন্বয়ক হুসেন মো. শাহাদাত।
    এছাড়াও দোহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম ঝিলু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, অর্থ এবং পুরস্কার তুলে দেন অতিথিরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST