ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দোহার-নবাবগঞ্জ নারী সমিতির উদ্যোগে ‘পাঠক ভূবন পাঠাগার’ উদ্বোধন

    admin
    August 30, 2025 9:45 pm
    Link Copied!

    শহীদুল ইসলাম শরীফ, দোহার, ঢাকা

    দোহার-নবাবগঞ্জ নারী সমিতির উদ্যোগে ‘পাঠক ভূবন’ পাঠাগার উদ্বোধন করা হয়েছে, যার লক্ষ্য হলো জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটানো।

    আজ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, বিকেল ৪টায় দোহারের লটাখোলায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই পাঠাগারের উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার কার্যক্রম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মহিলা বিএনপির সভাপতি শামীমা রাহিম শীলা।
    প্রধান অতিথি খন্দকার আবু আশফাক তার বক্তব্যে বলেন, “মা জাতি শিক্ষিত হলে সন্তানও শিক্ষিত হবে, যা দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে।” বিশেষ অতিথি শামীমা রাহিম শীলা শিশুদের মধ্যে পাঠ্যপুস্তক পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST