ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধানের শীষের ৮ নম্বর ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন ও নবনির্বাচিত ছাত্রদল নেতাকে সংবর্ধনা

    admin
    January 23, 2026 9:45 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে একটি নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে এবং একই অনুষ্ঠানে নবনির্বাচিত কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন নয়নকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। এতে স্থানীয় নেতাকর্মী, ছাত্র সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি বলেন, অতীতেও ৮ নং ওয়ার্ড বিএনপির দুর্গ ছিল আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই এলাকার মানুষ প্রমাণ করবে বিএনপি গণ মানুষের অন্তরে আছে। বক্তারা আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী অফিসটি এলাকায় সাংগঠনিক কার্যক্রম সমন্বয়, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী তথ্য আদান–প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।

    নবনির্বাচিত ছাত্রনেতা কক্সবাজার সিটি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আশরাফ হোসেন নয়নকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দরা তাঁর প্রতি আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপি সভাপতি নাছির উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক বি আর পাল(বলরাম), মোঃ নবী, বদি আলম, মোঃ ইদ্রিস, আব্দুল্লাহ, নুরুল আলম, মোঃ মোস্তফা, ছাত্রদল নেতা এনামুল হক ও আল ফুয়াদ নিশান, যুবদলের জামাল হোসেন ও আলমগীর, স্বেচ্ছাসেবক দলের মোঃ হোসেন ও নাছির উদ্দিন সহ
    অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আইনসম্মত ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ নির্বাচনকে আরও অংশগ্রহণ মূলক ও স্বচ্ছ করতে সহায়ক হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST