ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁয় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    admin
    August 24, 2025 5:07 pm
    Link Copied!

    নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁয় সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
    আব্দুস সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

    ভিকটিমের পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। আব্দুস সালামও পাশের একটি বাসায় থাকতেন এবং ভাঙারির ব্যবসা করতেন। মাদ্রাসায় যাওয়া-আসার পথে মেয়েটিকে সালাম বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত এবং হয়রানি করত।

    ২০২২ সালের ১১ জুলাই বিকালে সে একটি বাজার এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়ার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
    ঘটনার পর মেয়েটির বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং সালামকে গ্রেপ্তার করে।

    তদন্ত শেষে পুলিশ সালামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেয়। বাকি তিনজনকে খালাস দেওয়া হয়।

    রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST