ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নকল পণ্য সরবরাহ করায় ২ লাখ টাকা জরিমানা

    admin
    August 26, 2025 4:48 pm
    Link Copied!

    নূর উদ্দীন নাহিদ লক্ষীপুর জেলা প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় মেসার্স গোপাল কৃষ্ণ বণিক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান চালায়।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশসহ যৌথবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

    অভি দাশ বলেন, নকল পণ্য সরবরাহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী মেসার্স কৃষ্ণ বণিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবার এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এজন্য তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
    তিনি আরও বলেন, অবৈধ পণ্যের মধ্যে অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করেছি। প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দিয়েছে তার যত ধরনের অবৈধ পণ্য ও কাগজপত্র বিহীন নিম্নমানের যে পণ্য আছে সেগুলো তিনি সরিয়ে নেবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST