ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    admin
    September 1, 2025 12:02 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে
    একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ তরিকুল ইসলাম (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ।

    গ্রেফতারকৃত মোঃ তরিকুল ইসলাম (৪২) নড়াইল সদর থানাধীন পশ্চিম সীমাখালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৩১ আগষ্ট) রাতে নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ খেয়াঘাট টু হাইওয়ে বাইপাস সড়কের সীমাখালী তেমাথার মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তরিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST