ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ, সেতুর নিচে মিলল ষাটোর্ধ বৃদ্ধের লাশ

    admin
    September 22, 2025 6:45 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোনার মোহনগঞ্জে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হওয়া আবদুল কদ্দুছ মিয়া (৬২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের একটি সেতুর নিচ থেকে তার লাশ পাওয়া যায়। তিনি ওই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

    ‎মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আবদুল কদ্দুছ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে তিনি বাড়ির পাশের নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

    ‎সোমবার সকালবেলা স্থানীয়রা হরিপুর সেতুর নিচে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    ‎তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জহর বলেন, “আবদুল কদ্দুছ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি থাকার পর রোববার তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সোমবার সকালে তার মরদেহ সেতুর নিচে পাওয়া যায়।”

    ‎ওসি আমিনুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নদী সাঁতরে পার হতে গিয়ে তিনি ডুবে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST