মাহবুব হাসান, ঝালকাঠি থেকে//
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মিঠুর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে সাংবাদিক রাশেদ খান মিঠুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খান মিঠু বলেন, কেএম সবুজ নামে এক ব্যক্তি উপজেলা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করলে মোটা অংকের চাঁদা দাবি করেন। তাকে চাঁদা না দিলে দলবল নিয়ে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে বাধা দিলে তার নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



