ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলছিটি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

    admin
    September 26, 2025 9:04 pm
    Link Copied!

    মাহবুব হাসান ঝালকাঠি থেকে

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় নলছিটি বাসস্ট্যান্ডস্থ শহীদ সেলিম চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

    মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ সেলিম চত্ত্বরে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পি আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন এবং কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

    প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক এজিএস ও ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি বলেন, “পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা এ বার নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেব না। এজন্য নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে”।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST