ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নদী সাঁতরে পাচারের সময় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১

    admin
    July 1, 2026 6:59 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ জাগীর হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। কৌশল পাল্টে সাতরিয়ে নদী পার হয়ে ইয়াবার বড় চালান নিয়ে প্রবেশের সময় বুধবার মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ।

    আটক জাগীর হোসেন টেকনাফ থানার সাবরাং জালিয়া পাড়া এলাকার আব্দুল হকের ছেলে। বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে – এমন গোপন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল। রাত আনুমানিক পৌনে ১টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে একটি সন্দেহভাজন নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এর কিছুক্ষণ পর চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌ টহল দল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে বস্তাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ওই বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, সে মিয়ানমার থেকে আসা নৌকাটি থেকে নেমে মাদকসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে জানান – লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, অধিনায়ক, ২ বিজিবি।

    টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরো জানান আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST