ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

    admin
    April 21, 2026 11:34 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

    নাসিরনগরে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্য উপজেলা সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায় সভাপতিত্বে সমন্নয় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ শাখাওয়াত হোসেন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাইনী কনসালটেন্ট ডাঃ মিনা চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া, ডাঃ রায়হানুল ইসলাম, প্রেসক্লাবে সাধারন সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম বোরহান উদ্দিন, এসআই সোহেল শিকদার, ইসলামী ফাউন্ডেশনের মোঃ তোহিদ মিয়া।

    নাসিরনগর উপজেলয় ১৩ টি ইউনিয়নে হাম-রুমেলা টিকার মোট লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৩১১ জন। ৬ মাষ থেকে ৫৯ মাষ বয়সের সকল শিশুকে আগামী ১০ মে মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন টিকাদান কেন্দ্রে মাধ্যমে টিকা প্রদান করা হবে।

    সমন্নয় সভা বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদানের কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিশুদের এই কর্মসূচির আওতায় আনতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST