ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    December 2, 2025 5:50 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি

    ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ০৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর নাসিরনগর বিআরডিবি কার্যালয়ে নাসির নগর উপজেলা কৃষকদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাসির নগর উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নাসির নগর উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে, ও নাসির নগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জনাব এম শাহ আলম পাঠানের সঞ্চালনায় কৃষকদল, বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
    মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূর আলম।
    নেতৃবৃন্দরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুছ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ দেশী বিদেশী আরো অনেক রাজনৈতিক দলের প্রধানরা বিবৃতি দিয়েছেন।
    তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

    উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারা দেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার দ্রুত সুস্হতার জন্য মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
    রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
    দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা ও করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST