মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগান সহকারে মিছিল নিয়ে নাসিরনগর উপজেলা সদরে জড়ো হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি নাসিরনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-০১ নাসিরনগর আসনের মাননীয় সংদস সদস্য, ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি
জনাব এম এ হান্নান (এমপি)
সভায় সভাপতিত্ব করেন,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,
জনাব এ কে এম খালেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,
জনাব কে.এম বশির উদ্দিন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব জনাব মোঃ আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আজদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবু সারোয়ার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল হক, উপজেলা যুবদলের সভাপতি জনাব জামাল আহাম্মেদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জনাব ইমরান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম, খায়রুল বাশার রনি, উপজেলা মহিলা দলের তাজমহল মেম্বার, গুলবাহার মেম্বার সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ছিল জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। সেদিন সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে ধারণ করেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এম এ হান্নান, এমপি বলেন, _“৭ই নভেম্বরের চেতনাই আমাদের প্রেরণা। নাসিরনগরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে আরও বড় বিজয় আসবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



