ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল

    admin
    December 14, 2025 6:42 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৪ ই ডিসেম্বর) বিকাল ৩ টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে নাসিরনগর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলের নেতৃত্ব দেন নবগঠিত নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ।

    মিছিল শেষে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এমএ বাক্কি, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া প্রমুখ।

    উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর (শনিবার) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নাসিরনগর উপজেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST