ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসির নগরে জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    admin
    October 9, 2025 9:16 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি//

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা ।

    আজ বৃহস্পতিবার বিকাল ০৩ ঘটিকায় নাসিরনগর প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও পিআর (Proportional Representation) পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আসনের জামায়াতের ঘোষিত প্রার্থী ও জামায়াতের উপজেলা আমীর অধ‍্যাপক একেএম আমিনুল ইসলাম। উপজেলা জামায়াতের সাবেক আমীর মোহাম্মদ ছায়েদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান।
    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষাবিদ মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ এনাম খাঁ,ব‍্যাংকার আবুল খায়ের,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম,মোহাম্মদ রমজান আলী, গোর্কণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুবীর আহমদ,আবদুল আওয়াল পরশ,পল্লী চিকিৎসক বশীর আহমেদ প্রমুখ।
    বক্তাগণ বর্তমান নির্বাচন পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। এতে কেন্দ্র দখল, সন্ত্রাস ও ভোট জালিয়াতির সুযোগ কমবে এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি হবে। এসময় ৫ দফা দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST