ঢাকাFriday , 28 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসির নগরে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় দুই সাংবাদিক আহত,

    admin
    November 28, 2025 11:56 am
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে বুধবার (২৬ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় প্রেস ক্লাবের কাজ শেষে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে নাসির নগর উপজেলা সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেলটি রাস্তার পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে।

    আহতরা হলেন দৈনিক বাংলাবাজার ও মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি বাবু চন্দন কুমার দেব এবং দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও নাসির নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।

    দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী, সদস্য আশিকুর রহমান পনি, আব্দুল কাদেরসেন্টু, সুমন গোপ এবং সাংবাদিক ফোরামের সভাপতি রাকিব চৌঃ, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন সহ অন্যান্য সাংবাদিকও হাসপাতালে উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, আহতদের অবস্থা এখন স্থিতিশীল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST