ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “নির্ঝর মেধাবৃত্তি পরীক্ষায় জেলায় সেরা আনন্দ বিদ্যাপীঠ”

    admin
    September 1, 2025 1:37 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, উপজেলা প্রতিনিধ :

    ৩৪তম নির্ঝর মেধা প্রকল্প পরীক্ষা- ২০২৪ এ মৌলভীবাজার জেলায় প্রাথমিক স্তরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুলাউড়ার “আনন্দ বিদ্যাপীঠ”। শনিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নানা আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিকসহ স্ব স্ব সেরা প্রতিষ্ঠান ও মেধাবৃত্তি প্রাপ্তদের পুরস্কৃত করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শেরউজ্জামান চৌধুরী। আনন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ সুজিত দেব জানান, নির্ঝরসহ জেলা পর্যায়ে আনন্দ বিদ্যাপীঠ এবারও ভালো ফলাফল বয়ে এনেছে। এ সাফল্যের পিছনে সুপ্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত
    অভিভাবকবৃন্দ,পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দের পরিচর্যা নিঃসন্দেহে অনস্বীকার্য। আমরা সকলে জানি এবং বিশ্বাস করি, আমাদের এ অর্জন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে অর্জিত হয়েছে। এ সাফল্যে অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

    উল্লেখ্য, এবার ৫ম ও ৩য় শ্রেণিতে ৩ জন করে মোট ৬ জন এবং ৪র্থ শ্রেণিতে ১ জন বৃত্তি লাভ করে। জেলার মধ্যে প্রাথমিকে এক প্রতিষ্ঠানে এটিই সর্বোচ্চ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST