ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

    admin
    September 20, 2025 3:38 pm
    Link Copied!

    ‎‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার সকালে নেত্রকোনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাব মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, নেত্রকোনা জেলা এ অনুষ্ঠানের আয়োজন করে।
    ‎
    ‎সেমিনারে সভাপতিত্ব করেন জামালপুর খাজায়েনে রহমত পাক দরবার শরীফের খাদেম আলহাজ্ব মাওলানা শোয়াইব উদ্দিন পাঠান আল মুজাদ্দেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর নান্দিনা খাজা ইউনূছিয়া পাক দরবার শরীফের খাদেম ও ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হানাফি আল মুহাদ্দেদী।
    ‎
    ‎আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শহীদ উল্লাহ পাঠান আল মুজাদ্দেদী, এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম বাকি বিল্লাহ আল মুজাদ্দেদী, ময়মনসিংহ শম্ভুগঞ্জ লালকুটি দরবার শরীফের খাদেম মো. সিরাজুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম চৌধুরী সম্রাট, বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ, নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ, মাওলানা হাসমত উল্লাহ আল মুজাদ্দেদী, মো. কামরুজ্জামান আল মুজাদ্দেদী ও মাওলানা আলী আকবর প্রমুখ।
    ‎
    ‎অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী মোবারক ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শেষে তাঁর ওপর মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST