ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ

    admin
    August 28, 2025 8:03 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোণা সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচগাও বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৮৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে ভারতীয় এসি ব্ল্যাক মদ ৩৬ বোতল, ম্যাক ডোয়েলস ১২ বোতল এবং অফিসার্স চয়েজ ২ বোতলসহ মোট ৫০ বোতল মদ উদ্ধার করা হয়।

    বিজিবি জানায়, উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনায় জমা করা হবে।

    এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST