ঢাকাSunday , 26 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় বিজিবির অভিযানে ২৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

    admin
    October 26, 2025 9:45 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

    রোববার (২৬ অক্টোবর) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

    বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ বারমারী বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

    অভিযানটি পরিচালিত হয় দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকায়, যা সীমান্ত মেইন পিলার ১১৬২ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

    নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST