ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় বিজিবির টানা অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেল আটক

    admin
    August 30, 2025 1:02 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে টানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। গত দুই দিনে দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব মদ আটক করা হয়।


    ‎বিজিবি সূত্রে জানা যায়, ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৩০০ গজ ভেতরে, দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইস ভদকা ২০ বোতল, ম্যাক ডোয়েলস ১২ বোতল, অফিসার্স চয়েজ ১ বোতল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    ‎এরপরের দিন ৩০ আগস্ট সকাল ৮টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় লেংগুড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় রয়েল স্ট্যাগ ২৪ বোতল, ম্যাক ডোয়েলস ২২ বোতল ও অফিসার্স চয়েজ ৩১ বোতলসহ মোট ৭৭ বোতল মদ আটক করা হয়।

    ‎বিজিবি জানায়, আটককৃত মদ ও মোটরসাইকেল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

    ‎৩১ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের অভ্যন্তরে মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST