ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ

    admin
    August 27, 2025 11:46 am
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

    বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকেল ও রাতে উপজেলার খারনই ইউনিয়নের দুই স্থানে এই অভিযান পরিচালিত হয়।

    প্রথমে বিকেল সাড়ে ৫টার দিকে খারনই বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৭৭/১০-এস হতে প্রায় ৪০০ গজ ভেতরে উত্তর খারনই এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় রয়েল স্টেজ ৫ বোতল ও এসি ব্ল্যাক ৩ বোতলসহ মোট ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

    অপরদিকে রাত সাড়ে ৭টার দিকে কচুগড়া বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৮০/২-এস হতে প্রায় ৩০০ গজ ভেতরে বনবেড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় এসি ব্ল্যাক ১২ বোতল ও এমসি ডোয়েলস ১২ বোতলসহ মোট ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

    বিজিবি জানায়, আটককৃত মদ যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST