ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোনায় শিশুকে পেটানো সেই ইউএনও প্রত্যাহার

    admin
    August 22, 2025 10:53 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম :
    লাঠি হাতে শিশুকে পেটানোর ঘটনায় নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে প্রত্যাহার করা হয়েছে।

    ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি গত মঙ্গলবার (১৯ আগস্ট) ইস্যু করা হলেও ২২ আগস্ট বিষয়টি সবার নজরে আসে।

    ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

    এ বিষয়ে জানতে ইউএনও রুয়েল সাংমার ব্যবহৃত সরকারি নম্বরে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

    তবে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত বুধবার ইউএনওর বদলির কাগজ হাতে পেয়েছি। তবে তিনি এখনো আটপাড়াতেই অবস্থান করছেন।’

    উল্লেখ্য, গত মার্চ মাসে ভিজিএফের চাল বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে ইউএনও রুয়েল সাংমা স্থানীয় দুর্জয় নামের এক শিশুকে লাঠি পেটা করেন। ওই ঘটনার ভিডিও ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইউএনও।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST