ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোনায় শিশু পরিবারের এতিমদের সঙ্গে দুপুরের খাবারে জেলা প্রশাসক

    admin
    September 5, 2025 10:18 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা :

    ‎নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সরকারি শিশু পরিবার (বালক)-এর এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত উদ্যোগে উন্নতমানের খাবারের আয়োজন করেন এবং সপরিবারে উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে সময় কাটান।


    ‎এর আগে জেলা প্রশাসক শিশু পরিবারের মসজিদে শিশুদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি শিশুদের খোঁজখবর নেন এবং স্নেহের পরশে ছোট ছোট এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় তিনি শিশু পরিবারের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    ‎মানবিক এই আয়োজন শিশু পরিবারে বসবাসরত শিশুদের আনন্দিত করে তোলে। তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং তার জন্য দোয়া করে।

    ‎অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST