ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোনায় শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা

    admin
    December 22, 2025 7:33 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ফসলের নিবিড়তা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে নেত্রকোনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা।
    সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনা সদর উপজেলা এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি মেলার শুভ সূচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলাম।
    নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরীন।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মোকসেদুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
    তিন দিনব্যাপী এই কৃষি মেলায় মোট ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফল, উন্নত জাতের গাছের চারা ও আধুনিক কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলাটি কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানাতে এবং উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST