ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ

    admin
    August 27, 2026 5:21 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সাতজনের মাঝে চার্জার ভ্যান বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি প্রমুখ।

    অনুষ্ঠানে দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৯টি বাইসাইকেল, ২০টি হুইল চেয়ার ও ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

    এ ছাড়া ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড় সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সাতজনের মাঝে চার্জার ভ্যান বিতরণ করা হয়।

    সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি।

    এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, এসব সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা করা সম্ভব হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST