মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম
পটিয়ার গণমানুষের হৃদয়ে এক অক্ষয় নাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামশুল আলম মাস্টার। তিনি কেবল একজন জনপ্রতিনিধি বা রাজনীতিবিদ ছিলেন না, বরং ছিলেন আধুনিক পটিয়া বিনির্মাণের প্রধান স্বপ্নদ্রষ্টা।
পটিয়া পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর অসামান্য অবদান আজ পুরো দক্ষিণ চট্টগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং পটিয়াকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল সুদূরপ্রসারী।
পটিয়ার অবকাঠামোগত উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপগুলো আজ পটিয়াবাসীর আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
পটিয়া আদালত গেট নির্মাণ ও এর আধুনিকায়ন ছিল তাঁরই সুনিপুণ পরিকল্পনার ফসল। একই সাথে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে পটিয়াবাসীর পাশে দাঁড়াতে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আমলের অন্যতম উল্লেখযোগ্য একটি কাজ ছিল সিমাই বেড়িবাঁধ নির্মাণ, যা অত্র এলাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও কৃষিজমি রক


