ঢাকাThursday , 30 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    April 30, 2026 7:21 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনিভর্র বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে
    ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ ( ৩০ এপ্রিল ) উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় সময় এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাকিলা আক্তার এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস উপজেলা সমাজসেবা অফিসার রমজান আলী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (মেডিসিন বিষয়ক) সজীব ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম সাংবাদিক জুলফিকার আলী শাহ নূরে আলম সাদ্দাম ইলিয়াস আলী নূরনবী ইসলাম সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবার, রং মিশানো কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেট ইত্যাদির প্রতি আকর্ষণ বেড়েছে। এসব খাবার এড়িয়ে সহজলভ্য, দেশীয় এবং সুলভ মূল্যের ফল যেমন চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা, ডাব ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।

    পাশাপাশি খাদ্য উপাদান, সুষম খাবার, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়ের খাদ্য এবং নবজাতকের সঠিক পুষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে মায়ের দুধের সঠিক সংযোগ, ছয় মাস পর বাড়তি খাবার দেওয়ার নিয়ম এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়েও সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST